১। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার হরিহর নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ সামছুর আরেফিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই রাম কুমার।
২। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০ টা ৪৫ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ওহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ গোংরা ক্যাম্প কমান্ডার এএসআই ভি কে তিওয়ারী।
৩। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ গোবিন্দপুর ক্যাম্প কমান্ডার এসআই একলেছ
চাঁদ।
৪। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ছোট বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ বিষ্ণপুর ক্যাম্প কমান্ডার এসআই আরকে সিং।
৬। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

