১। অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টা ৩০ হতে ১০ টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৪-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার মাইলবাড়ীয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ ফয়জুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ পাখিউড়া
ক্যাম্প কমান্ডার এসআই প্রমানন্দ।
২। অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার লড়াইঘাট নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন
১৭৩ বিএসএফ সুটিপুর ক্যাম্প কমান্ডার এসআই শচিন কুমার ।
৩। অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৩ টা ৩০ মিনিট হতে ০৪ টা ১০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার কামারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদী
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ বিজয়পুর ক্যাম্প কমান্ডার এসআই রমেশ প্রশাদ ।
৪। অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার মাধবখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ মেটেরী ক্যাম্প কমান্ডার এসআই এসবি রাম ।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে
আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।