অদ্য ৩১ মে ২০১৬ তারিখ
বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ সুলতানপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঝাঝাডাংগা মাদ্রাসা মাঠ নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ সিরাজুল ইসলাম। বর্ণিত সভায় মাওলানা আব্দুল মালেক প্রধান শিক্ষক ঝাঝাডাংগা
মাদ্রাসা এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৩
জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tuesday, May 31, 2016
কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ মে ২০১৬
ক। ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের
সংখ্যা (সর্বমোট নাগরিক-৪২৩ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ৩১০ জন
২। ভারতীয় নাগরিকঃ ১১৩
জন
মৈত্রী ট্রেনে রাজস্ব আদায়ঃ নাই
দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ মে ২০১৬
ক। বাংলাদেশ হতে
ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭১ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ৩৪১ জন
(২) ভারতীয় নাগরিকঃ ৩০ জন
খ।
ভারত হতে
বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৫২ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ৩১৪ জন
(২) ভারতীয় নাগরিকঃ ৩৮ জন
আইসিপিতে
রাজস্ব আদায়ঃ নাই
Monday, May 30, 2016
চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ মে ২০১৬
১। অদ্য ৩১ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হারদারপাড়া গ্রামের শিংনগর
হালদারপাড়া মাঠ ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আতিয়ার রহমান (৪৫), পিতা-আবুল কাশেম,
গ্রাম-রাঙ্গেরপোতা, থানা+জেলা-চুয়াডাংগা} হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী
এবং মালামাল জীবননগর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। অদ্য ৩১ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৭১
টি ভারতীয় উন্নতমানের থ্রী-পিচ এবং ৪৪৫ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৬,৪৮,৫০০/- (ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩১ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী
আমবাগান হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র।
৪। অদ্য ৩১ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,০০০/-(বাহান্ন
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ৩১ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা
মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৫,০০০/-(এক
লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮,২৯,৫০০/- (আট লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত)
টাকা মাত্র।
করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০২ জুন ২০১৬
১। কার্পাসডাংগা
করিডোর- ৫৪টি গরু এবং ০৬টি মহিষ রাজস্ব আদায় ৩০,০০০/-
২। গুরুদাহ
করিডোর- শুন্য।
Subscribe to:
Posts (Atom)



