১। অদ্য ১৬ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর পাকা রাস্তার
উপর হতে ৬৩ টি উন্নত মানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,১৫,০০০/-
(তিন লক্ষ পনের হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/- (একুশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৬ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকেষ্টপুর গ্রামের পারকেষ্টপুর
পাকার রাস্তার উপর হতে ২৯২ ভরি চান্দি রুপার গহনা, ১৭ টি চান্দি রুপার ব্যাচলেট
এবং ০১ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,২০,১০০/- (ছয় লক্ষ বিশ
হাজার একশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৬ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
গ্রামের মধ্যে হতে ২০টি উন্নত মানের শাড়ী এবং ০১টি বস্তা আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,০০,০২০/- (এক লক্ষ বিশ) টাকা মাত্র।
৫। অদ্য ১৬ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ হতে ১০০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ
পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ১৬ মে ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোৎ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১৪,৪০০/- (চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
৭। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১২,২০,৫২০/- (বার লক্ষ বিশ হাজার পাঁচশত
বিশ) টাকা মাত্র।




