Pages

Saturday, May 21, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২২ মে ২০১৬



১। অদ্য ২২ মে ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্বাবধানে অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার ভালাইপুর মোড় হতে ৮২০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ০১ টি টাটা মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৬-৫৪৪৩) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৫৩,০০,০০০/-(তিপ্পান্ন লক্ষ)টাকা মাত্র।
২।   অদ্য ২২ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৪০০/- (আটাশ হাজার চারশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২২ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৯০,৫০০/-(এক লক্ষ নব্বই হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।  অদ্য ২২ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩১,৫০০/- (একত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র। 

৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫৫,৫০,৮০০/- (পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার আটশত) টাকা মাত্র।