অদ্য
২১ মে ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হুদাপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও
শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হুদাপাড়া
সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন হুদাপাড়া
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন। বর্ণিত সভায় মোঃ লিয়াকত আলী মেম্বার
৮ নং ওর্য়াড কার্পাসডাংগা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
