Pages

Monday, May 23, 2016

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক তারিখ ২৩ মে ২০১৬


অদ্য ২৩ মে ২০১৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর কমপ্লেক্সে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১৫ এবং ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে একত্রে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুকুমার সরাঙ্গী ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী উধম সিং কুহাদ। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ সাইফুল আহাম্মেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী বি কে মন্ডল ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী প্রতাপ সিং কতোয়াল। বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।