১। অদ্য ১৯ মে ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা এর মুন্সিপুর বিওপির টহল কমাণ্ডার
হাবিলদার মোঃ তোতা মিয়া তার টহলদল নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মহাজনপুর গ্রামের
মহাজনপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় জিরা ৩৫৬০ কেজি, পিয়াজের বীজ ১০০
কেজি এবং ষ্টীলের গামলা ৮০ কেজি মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল
এর আনুমানিক মূল্য ১৯,৪৮,০০০/-(উনিশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। এ ব্যাপারে মামলা দায়েরপূর্বক
পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
২। অদ্য ১৯ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা এর দর্শনা বিওপির টহল কমাণ্ডার সুবেদার
মোঃ শফিউল আলম তার টহলদল নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকেষ্টপুর গ্রামের
পারকেষ্টপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি
ব্যাটারিচালিত অটোভ্যানসহ ০১ জনকে (মোঃ শামছুল (৩৩), পিতা- আয়নাল মোল্লা, গ্রাম-ঝাঝাডাংগা,
পোঃ দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এর
আনুমানিক মূল্য ৭৮,০০০/-(আটাত্তর হাজার) টাকা। এ ব্যাপারে মামলা দায়েরপূর্বক পরবর্তী
আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।।
৩। অদ্য ১৯ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ হতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৭,৬০০/-
(সতের হাজার ছয়শত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২০,৪৩,৬০০/- (বিশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত)
টাকা মাত্র।