Pages

Wednesday, May 25, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৬ মে ২০১৬



১।   অদ্য ২৬ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৫৭০ মিটার ভারতীয় শার্টের থান কাপড়, ২১০ মিটার প্যান্টের থান কাপড় এবং ৩৫ টি থ্রিপিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মাত্র।

২।   অদ্য ২৬ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঘুঘুডাংগা গ্রামের ঘুঘুডাংগা পুরাতন বাজার হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ সাহেব আলী (২৪), পিতা-আলী আহমেদ, গ্রাম-দর্শনা বাসষ্ট্যান্ড, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।




৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৬,০৮,০০০/- (ছয় লক্ষ আট হাজার) টাকা মাত্র।