Pages

Thursday, May 19, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ মে ২০১৬



১।   অদ্য ২০ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,২০০/- (সাতাশ হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ২০ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৮০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।


৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪৭,২০০/- (এক লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।