অদ্য ০১ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপি
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদি বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন । বর্ণিত সভায় আশিক ইকবাল পারকেষ্টপুর ইউপি সদস্য, মোঃ সাইফুল ইসলাম প্রধান
শিক্ষক কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Monday, November 30, 2015
চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ ডিসেম্বর ২০১৫
১। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ
হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের
ইশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ১৭,২০০/- (সতের হাজার দুইশত) টাকা মাত্র ।
৩। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া
গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭০,৩০০/-
(সত্তর হাজার তিনশত) টাকা মাত্র।
করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ ডিসেম্বর ২০১৫
১। কার্পাসডাংগা
করিডোর-শুন্য।
২। গুরুদাহ
করিডোর-শুন্য।
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩০ নভেম্বর ২০১৫
অদ্য ৩০ নভেম্বর ২০১৫ তারিখ দুপুর আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে বিকাল ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া ঈদগাহ মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম । বর্ণিত সভায় মোঃ এনায়েত ইউপি সদস্য, মোছাঃ বুলবুলি ইউপি সদস্য এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩০ নভেম্বর ২০১৫
ক। ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের
সংখ্যা (সর্বমোট নাগরিক-১৮৪ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ১৬০ জন
২। ভারতীয় নাগরিকঃ ২০ জন
৩। অস্ট্রেলিয়া নাগরিকঃ ০৪ জন
Subscribe to:
Posts (Atom)




