Pages

Sunday, November 15, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ নভেম্বর ২০১৫



১। অদ্য ১৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আন্দলবাড়ীয়া গ্রামের আন্দলবাড়ীয়া হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ সাহাবুদ্দিন (৩৫), পিতা-মোঃ কেরামত শেখ, গ্রাম+পো-আন্দলবাড়ীয়া, থানা-জীবননগর,জেলা-চুয়াডাংগা} ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা মাত্র । আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ এর মাদকদ্রব্য আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ) মোতাবেক মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর ১৬/২০১৫ তারিখ ১৬ নভেম্বর ২০১৫।

২।   অদ্য ১৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/- (্রিশ হাজার) টাকা মাত্র ।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৯,৬০০/- (উনচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।