১। অদ্য ২৭ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট শূন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর
আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আবুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের
টুঙ্গি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রওশন লাল।
২। অদ্য ২৭ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শূন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী
কমান্ডার এসি সনজিত কুমার ।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
