১। অদ্য ১৮ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২০০ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার জীনজীরা পাড়া মাঠ হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১৮
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৫,০০০/- (পঁচাত্তর
হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ১৮
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হারদারপাড়া মাঠ হতে
৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র ।
৪। অদ্য ১৮
নভেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলার
মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র ।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৯২,০০০/-(এক লক্ষ বিরানব্বই হাজার)
টাকা মাত্র।

