Pages

Sunday, November 22, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৩ নভেম্বর ২০১৫



অদ্য ২৩ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০মিনিট হতে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর বিওপি কমান্ডার সুবেদার মোঃ শফিকুল আলম। বর্ণিত সভায় মোঃ হারুন আর রশিদ প্রধান শিক্ষক গয়েশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ইসরাফ্রিল হোসেন ৭ নং ইউনিয়ন পরিষদ সদস্য এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।