১। অদ্য ১৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিশেষ ক্যাম্পের টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার উথুলী জামতলা পাকা রাস্তার পার্শ্বে হতে ৫১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২,০৬,৪০০/- (দুই লক্ষ ছয় হাজার চারশত) টাকা
মাত্র ।
২। অদ্য ১৯
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপি টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের মাধবখালী বাঁশ
বাগান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২২,৫০০/- (বাইশ
হাজার পাঁচশত) টাকা মাত্র ।
