Pages

Thursday, November 19, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা



১।   অদ্য ১৯ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ হুদাপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জাহাজপোতা ব্রীজ মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচান সভায় বক্তব্য প্রদান করে হুদাপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান। বর্ণিত সভায় মোঃ রফিকুল ইসলাম ইমাম জাহাজপোতা জামে মসজিদ, পল্লী চিকিৎসক মোঃ মোসলেম উদ্দিন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



২।   অদ্য ১৯ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩ টা হতে ০৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচান সভায় বক্তব্য প্রদান করে আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন । বর্ণিত সভায় মোঃ আনোয়ার হোসেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাগোয়ান ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায আনুমানিক ১২০ জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।