Pages

Monday, November 16, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ নভেম্বর ২০১৫



১। অদ্য ১৭ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মাত্র ।

২।   অদ্য ১৭ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৬টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,৮০০/- (আঠাশ হাজার আটশত) টাকা মাত্র ।

৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৩,৮০০/-(এক লক্ষ তিন হাজার আটশত) টাকা মাত্র।