১। অদ্য ১৫ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার ধোপাখালী গ্রামের ধোপাখালী কালার মাঠ হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা মাত্র ।
২। অদ্য ১৫
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর
হেলেঞ্চা পাড়া হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬,০০০/-
(ছয় হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ১৫
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের পেয়ারাতলা
মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/-
(পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র ।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৫,৮০০/- (পঞ্চান্ন হাজার আটশত) টাকা
মাত্র।