অদ্য
১২ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর কোম্পানী সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় সোনাপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর
বিওপির হাবিলদার মোঃ আসাদুজ্জামান । বর্ণিত সভায় মোছাঃ আওয়ালিয়া খাতুন প্রধান
শিক্ষিকা সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ মফিজুর রহমান সহকারী শিক্ষক
সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
