১। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ
হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের
ইশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ১৭,২০০/- (সতের হাজার দুইশত) টাকা মাত্র ।
৩। অদ্য ০১ ডিসেম্বর
২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া
গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭০,৩০০/-
(সত্তর হাজার তিনশত) টাকা মাত্র।


