Pages

Friday, November 13, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ নভেম্বর ২০১৫


অদ্য ১৩ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৪০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ । বর্ণিত সভায় মোঃ আব্দুল আজিজ শিক্ষক শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুর রাজ্জাক মেম্বার ৪ নং ওর্য়াড মোঃ লিয়াকত আলী মেম্বার ৫ নং ওর্য়াড, মোঃ আব্দুল হামিদ ৪ নং ওর্য়াড সভাপতি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।