Pages

Sunday, July 31, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ আগস্ট ২০১৬



১।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাসাদহ গ্রামের হাসাদহ পাকা রাস্তার উপর হতে ০৫ টি ভারতীয গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর হালাখালী ব্রীজ হতে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৪,৫০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   উপরের আটককৃত মালামালের সবমোট মূল্য ৪,২৮,৫০০/- (চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ আগস্ট ২০১৬

শুন্য

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ জুলাই ২০১৬



অদ্য ৩১ জুলাই ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৬টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দাড়িয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দাড়িয়াপুর পূব পাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দাড়িয়াপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান। বর্ণিত সভায় মোঃ আবুল বাশার শিক্ষক দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আওলাদ মেম্বার দাড়িয়াপুর ইউপি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা -কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ জুলাই ২০১৬



ক।       বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২১৩ জন)
            ১।     বাংলাদেশী নাগরিকঃ ১৮৩ জন
                  ভারতীয় নাগরিকঃ ৩০ জন
     রাজস্ব আদায়ঃ- নাই

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ জুলাই ২০১৬



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭২ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩৪৬ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ২৬ জন                
খ।   ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭২ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩৫৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ১৯ জন
     রাজস্ব আদায়ঃ-নাই

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ জুলাই ২০১৬



১।    অদ্য ৩১ ‍জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের শুটিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার।

২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।