১। অদ্য ১৭
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ছায়াডাংগা গ্রামের ছায়াডাংগা
মাঠ হতে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৬,৪০০/-(ছেচল্লিশ
হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ১৭
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
ঈদগাহ মাঠ হতে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৪০,৮০০/-(চল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৭
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল
মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা
গ্রামের পীরপুরকুল্লা মাঠ হতে ৬৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৯৬,০০০/-(ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৮৩,২০০/-(এক লক্ষ তিরাশি হাজার দুইশত) টাকা
মাত্র।

