১। অদ্য ২০
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
লেকপাড় হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২০
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর
মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫০,০০০/-(এক
লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২০
জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার শালিকা থানার আড়পাড়া গ্রামের আড়পাড়া পাকা রাস্তার
উপর হতে ১৩০ জোড়া খেলার বুট, ৫৫ কেজি কারেন্ট জাল এবং ২৭০ কেজি বাংলাদেশী পলিথিন আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৭৫,০০০/-(তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা
মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫,৪৯,০০০/-(পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা
মাত্র।


