Pages

Sunday, July 17, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ জুলাই ২০১৬



১।   অদ্য ১৮ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮০,১০০/-(আশি হাজার একশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৮ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিরতলা গ্রামের বুচিরতলা মাঠ হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৭০,১০০/-(এক লক্ষ সত্তর হাজার একশত) টাকা মাত্র।