অদ্য ২৬ জুলাই ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৫
টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন। এছাড়াও
বর্ণিত মত বিনিময় সভায় জীবননগর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত
চেয়ারম্যান উথুলী ইউপি মোঃ আব্দুল মান্নান, ৭নং উথুলী ওয়ার্ড মেম্বার মোঃ আশরাফ
উদ্দিন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময়
সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল
সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত
ছিলেন।


