১। অদ্য ২৮ জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টা
হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৯/৬-আর এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার
মেহেরপুর সদর থানার বাজিতপুর বাশতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাজিতপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল করিম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্টগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই কৃষান গোবিন্দ।
২। অদ্য ২৮ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬/৩-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া বাগান নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প
কমান্ডার এএসআই মোঃ কে জামান।
৩। অদ্য ২৮ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার আবুল বাশার এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প
কমান্ডার এসআই সুনেন্দার সিংহ।
৪। অদ্য ২৮ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন বারাদি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প কমান্ডার
এসআই রমেশ পান্ডে।
৫। অদ্য ২৮ জুলাই
২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিএসপি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই দি দাশ।
৬। অদ্য ২৮ জুলাই
২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি
তারাদত্ত।
৭। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা
হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।



