Pages

Sunday, July 24, 2016

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ২৪ জুলাই ২০১৬


অদ্য  ২৪ জুলাই ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা ঈদগাহ মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় মেহেরপুর থানার অফিমার ইনচাজ মোঃ মেহেদী হাসান, ২নং বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ শরিফুল ইসলাম, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।