Pages

Monday, October 31, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০১ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ এবং ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯১,৮০০/-(একানব্বই হাজার আটশত) টাকা মাত্র।

২।   উপরের আটককৃত ৫০ বোতল মদ এবং ৪২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৯১,৮০০/-(একানব্বই হাজার আটশত) টাকা মাত্র।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ অক্টোবর ২০১৬



অদ্য ৩১ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ তেতুলিয়া মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ কাশেম আলী কাউন্সিলর জীবননগর পৌরসভা, মোঃ নুরুল ইসলাম শিক্ষক জীবননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কলকাতা- ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০১৬



ক।       ভারত হতে বাংলাদেশে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৫৭ জন)
          ১।     বাংলাদেশী নাগরিকঃ ১৩৭ জন
               ভারতীয় নাগরিকঃ ২০ জন
    রাজস্ব আদায়ঃ শুন্য।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ অক্টোবর ২০১৬



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩১০ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৬৭ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৪৩ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২৭৯ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৪৯ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩০ জন
     রাজস্ব আদায়ঃ-শুন্য।

Sunday, October 30, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ অক্টোবর ২০১৬



১।   অদ্য ৩১ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাঁকা রাস্তার উপর হতে ১৮৩৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মালা, ২৩০০ পিস ভারতীয় রাখী বন্দন এবং ২২ পিস ভারতীয় কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,২৩,৫০০/-(পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


২।   উপরের আটককৃত ১৮৩৫ পিস বিভিন্ন প্রকার মালা, ২৩০০ পিস রাখী বন্দন এবং ২২ পিস কারেন্ট জাল এর সর্বমোট মূল্য ৫,২৩,৫০০/-(পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।