১। অদ্য ২৭
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার আলমডাংগা থানার আলমডাংগা গ্রামের আলমডাংগা ব্রীজের পার্শ্বে
হতে ১৬০ পিচ ভারতীয় কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০,০০০/-(আট
লক্ষ) টাকা মাত্র।
২। অদ্য ২৭
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জালাখালী
ব্রীজের পার্শ্বে হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ১৬০ পিচ কারেন্ট জাল এবং ৩০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮,৪৫,০০০/-(আট লক্ষ
পঁতাল্লিশ হাজার) টাকা মাত্র।

