অদ্য ২৩ অক্টোবর ২০১৬
তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাজিরাকোনা পশ্চিম পাড়া নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুর রহমান। বর্ণিত সভায় মোঃ রহিত আলী ইউপি সদস্য বাগোয়ান ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
