Pages

Monday, October 24, 2016

চুয়াডাংগা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ২৫ অক্টোবর ২০১৬


১।   অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর কালভাটের বাম পার্শ্বে হতে ০১ জন আসামীসহ ০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৮০০/-(দুই হাজার আটশত) টাকা মাত্র। ধৃত আসামী (মোঃ কামাল হোসেন(৪০), পিতা- মৃত আয়নাল হক, গ্রাম-বাজিতপুর, থানা+জেলা-মেহেরপুর)। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আলী হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং ২৭ তারিখ ২৫ অক্টোবর ২০১৬।
২।   অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৫৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৩৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শামছুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।



৫।   অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর গ্রামের মুজিবনগর মাঠ হতে ৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় পেঁয়াজের বীজ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/-(পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

 ৬।   উপরের আটককৃত ১১৯ বোতল মদ, ০৭ বোতল ফেন্সিডিল এবং ৮ কেজি ৫০০ গ্রাম পেঁয়াজের বীজ এর সর্বমোট মূল্য ২,০৬,৮০০/-(দুই লক্ষ ছয় হাজার আটশত) টাকা মাত্র।