Pages

Saturday, October 22, 2016

চুয়াডাংগা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ২৩ অক্টোবর ২০১৬



১।   অদ্য ২৩ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ২৩ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।


৩।   অদ্য ২৩ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ১৪ বোতল কীটনাশক বিষ এবং ০৯ প্যাকেট কীটনাশক গুড়া বিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,৭০০/-(ষোল হাজার সাতশত) টাকা মাত্র।


৪।   উপরের আটককৃত ৭৮ বোতল মদ, ১৪ বোতল কীটনাশক বিষ এবং ০৯ প্যাকেট কীটনাশক গুড়া বিষ এর সর্বমোট মূল্য ১,৩৩,৭০০/-(এক লক্ষ তেত্রিশ হাজার সাতশত) টাকা মাত্র।