Pages

Saturday, October 22, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২২ অক্টোবর ২০১৬



১।    অদ্য ২২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৭ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা বাশবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্টগঞ্জ ক্যাম্প কমান্ডার এসি শ্রী প্রদীপ কুমার।

২।   অদ্য ২২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৯/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার কাকমারী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার এসআই বিজয় সিংহ।

৩।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।