১। অদ্য ১৫
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৬২
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৩,০০০/-(তিরানব্বই হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ১৫
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তালশাড়ি গ্রামের তালতলা মাঠ
হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,৫০০/-(বাহান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৫
অক্টোবর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর
মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৩৪,২০০/-(চৌত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৫
অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর
গ্রামের মুন্সিপুর মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র।
৫। উপরের
আটককৃত ১১৭ বোতল মদ এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৯৪,৭০০/-(এক লক্ষ
চুরানব্বই হাজার সাতশত) টাকা মাত্র।



