অদ্য ২৮ অক্টোবর ২০১৬
তারিখ দুপুর আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ আনন্দবাস সরকারী প্রাথমিক
বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপির হাবিলদার
মোঃ দিলবর রহমান। বর্ণিত সভায় মোঃ কামাল হোসেন সহকারী শিক্ষক আনন্দবাস সরকারী
প্রাথমিক বিদ্যালয়, মোঃ আনোয়ার হোসেন ইউপি সদস্য বাগোয়ান ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
