১। অদ্য ২৪
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ৬৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০,৫০০/-(এক
লক্ষ পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর ঈদগাহ
মাঠ হতে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,২০০/-(সাত
হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ৬৭ বোতল মদ এবং ১৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,০৭,৭০০/-(এক লক্ষ সাত
হাজার সাতশত) টাকা মাত্র।
