Pages

Tuesday, October 11, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ অক্টোবর ২০১৬



১।   অদ্য ১২ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ১২ অক্টোবর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী বটতলা হতে ৫৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,২৮,০০০/(দুই লক্ষ আটাশ হাজার) টাকা মাত্র।

 ৩।   অদ্য ১২ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বচন্দ্রপুর গ্রামের ঈশ্বচন্দ্রপুর মাঝেরপাড়া মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।


৪।   উপরের আটককৃত ৮১০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৩,২৪,০০০/-(তিন  লক্ষ চব্বিশ হাজার) টাকা মাত্র।