Pages

Saturday, October 15, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ অক্টোবর ২০১৬


১।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর কবরস্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মতিয়ার রহমান (৩০), পিতা-ফজর আলী, গ্রাম- কুতুবপুর, পো- পিরপুরকুল্লা, থান-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৯০ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,০০০/-(আঠাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফি‍উল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৮,০০০/-(আঠাত্তর হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজ্জামেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৬,৪০০/-(ছাব্বিশ হাজার চারশত) টাকা মাত্র।

৫।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ১১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা মাত্র।
৬।   অদ্য ১৬ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৪০০/-(দশ হাজার চারশত) টাকা মাত্র।

৭।   উপরের আটককৃত ৮৩ বোতল মদ, ২১২ বোতল ফেন্সিডিল এবং ৯০ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ২,৩৬,৩০০/-(দুই লক্ষ ছত্রিশ হাজার তিনশত) টাকা মাত্র।