১। অদ্য ৩১
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাঁকা
রাস্তার উপর হতে ১৮৩৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মালা, ২৩০০ পিস ভারতীয় রাখী বন্দন
এবং ২২ পিস ভারতীয় কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,২৩,৫০০/-(পাঁচ
লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
