Pages

Tuesday, October 25, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৫ অক্টোবর ২০১৬



অদ্য ২৫ অক্টোবর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সুলতানপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ ঝাঝাডাংগা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সুলতানপুর বিওপির হাবিলদার মোঃ তোতা মিয়া। বর্ণিত সভায় মোঃ আইয়ুব আলী সহ সভাপতি মদনা ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ আশিক চঞ্চল ইউপি সদস্য এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।