অদ্য ২৯ অক্টোবর ২০১৬
তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ ঠাকুরপুর বাজার নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন। বর্ণিত সভায় মোঃ শরিফুল ইসলাম শিক্ষক কাপাসডাংগা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ শাকার
ইউপি সদস্য কুড়ালগাছি ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
