Pages

Monday, August 31, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ মুরাদ হোসেন(৪৩), পিতা-মৃত মোখছেদ আলী, গ্রাম-শিংনগর, পোঃ আকন্দবাড়ীয়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত) ২০০৪ এর ১৯(১) টেবিলের ৩(খ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে । মামলা নং-২৩/২০১৫ তারিখ ০১ সেপ্টেম্বর ২০১৫।
২। অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মাত্র ।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৪,৮০০/-(এক লক্ষ চার হাজার আটশত)টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ সেপ্টেম্বর ২০১৫

 ১।    কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২।    গুরুদাহ করিডোর- শুন্য।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ আগস্ট ২০১৫



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৮৬ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১৭৮ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ০৮ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১২০ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১১১ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ০৯ জন

কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ আগস্ট ২০১৫



ক।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৯৩ জন)
         ১।      বাংলাদেশী নাগরিকঃ ১৫৮ জন
         ২।      ভারতীয় নাগরিকঃ ৩৪ জন
         ৩।      কানাডিয়ান নাগরিকঃ ০১ জন

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ আগস্ট ২০১৫


অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ ছানাউল ইসলাম সহকারী ভুমি কর্মকর্তা, মোঃ এম আর বাবু সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাংগা পত্রিকা এবং সাংবাদিক মোঃ চঞ্চল। উক্ত সভায় ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান এবং অপারেশন কর্মকান্ডের উপর স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন



বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ আগস্ট ২০১৫



১। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই রঘুনাথ মন্ডল।

২। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া আমবাগান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫/২-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের খেজুরবাগান ক্যাম কমান্ডার এসআই সুরেন্দার মিশ্রা।

৩। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার ডিসপোর্ট মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহীম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প কমান্ডার এসআই টিপি মিশ্রা।
৪। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার নিমতলা আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এএসআই বি-একা।

৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।