Pages

Friday, August 28, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ আগস্ট ২০১৫



১। অদ্য ২৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের হেলেঞ্চা পুকুরপাড় হতে ০৮ বোতল ভারতীয় মদ এবং ০১ ভারতীয় বাই সাইকেল(পুরাতন)আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৫২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১১,২০০/-(দুই লক্ষ এগার হাজার দুইশত) টাকা মাত্র।

৩। অদ্য ২৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর হাইস্কুল মাঠ হতে ৫১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৬,৫০০/-(ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪। অদ্য ২৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাবুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠের মধ্যে হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৩,৫০০/-(তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৭৭,৭০০/-(তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশত)টাকা মাত্র।