১। অদ্য ২৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর পাকা রাস্তার উপর হতে ২১৫ জোড়া ভারতীয় সিটি
গোল্ডের চুড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৪,৫০০/-(চৌষট্টি হাজার পাঁচশত)
টাকা মাত্র ।
২। অদ্য ২৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া
গ্রামের ছোটবলদিয়া মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৩। অদ্য ২৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টা
১০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
কানকাটা ব্রীজ হতে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১৬,৮০০/-(ষোল হাজার আটশত) টাকা মাত্র ।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৩,৮০০/-(এক লক্ষ তিন হাজার আটশত)টাকা
মাত্র।
