অদ্য ১০ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুড়ালগাছী গ্রামের কুড়ালগাছী
পাকা রাস্তার মোড় হতে ১২ টি বিদেশী দুষ্প্রাপ্য ম্যাকাও পাখি ভারতে পাচারকালে আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা এবং বহনকারী গাড়ীর
মূল্য ২৫,০০,০০০/- (পচিশ লক্ষ) টাকা সর্বমোট ৪৫,০০,০০০/-(পয়তাল্লিশ লক্ষ)
টাকা মাত্র । আটককৃত পাখিগুলোকে প্রাণি সম্পদ অধিদপ্তর/বনবিভাগের সাথে যোগাযোগ
স্বাপেক্ষে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাইক্রোবাস দামুড়হুদা
থানায় জমা করা হয়েছে। যার সাধারন ডায়েরী নং ৫৩৫/২০১৫ তারিখ ১০ আগস্ট ২০১৫।
