অদ্য ২৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৬টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া জাহাজপোতা সরকারী প্রাইমারী বিদ্যালয়ের মাঠে অত্র ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক, হ্লা হেন মং, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা এবং অফিসার ইনচার্জ দামুড়হুদা থানা । তাছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সেক্টর কমান্ডার বিজিবি কুষ্টিয়া বলেন চোরাচালানী মালামাল প্রতিরোধের জন্য স্বোচ্চার হওয়া, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক দ্রব্য আমাদের যুব সমাজকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে বিধায় তা পরিহারের জন্য সকলকে আহব্বান জানান । বিশেষ অতিথি ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক বলেন চোরাচালান বন্ধে বিজিবি’র পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত থাকতে হবে, নারী ও শিশু পাচার প্রতিরোধ করতে হবে এবং মাদক দ্রব্যের সেবনের ভয়াবহ পরিনত থেকে দূরে থাকার জন্য আহব্বান জানান । ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক বলেন চোরাচালান প্রতিরোধ করতে না পারলে আমাদের দেশীয় শিল্প ধ্বংশ হয়ে যাবে এবং মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ করতে না পারলে তা সমাজের সকল স্তরের জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়বে বিধায় তা পরিহার করা অপরিহার্য । তাছাড়া দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এবং দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ চোরাচালানী মালামাল ও মাদক দ্রব্য আমাদের জন্য ক্ষতিকর বিধায় তা আটকে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলকে আহব্বান জানান । উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Thursday, August 27, 2015
সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ২৭ আগস্ট ২০১৫