Pages

Thursday, August 20, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২১ আগস্ট ২০১৫



অদ্য ২১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১০টা হতে ১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় হাই স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন। বর্ণিত সভায় আল ইমরান (টাইগার) চেয়ারম্যান শ্যামকুড় ইউপি, আব্দুর রাজ্জাক শ্যামকুড় ৪নং ওয়ার্ড সদস্য এবং রবিউল ইসলাম শ্যামকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।