১। অদ্য ২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর
পুকুরপুর গ্রামের গয়েশপুর হেলাঞ্চাপাড়া হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার হরিহরনগর গ্রামের হরিহরনগর খালেরপাড় হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(উনচল্লিশ হাজার)
টাকা মাত্র ।
৩। অদ্য ২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৭ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,৫০০/-(সত্তর হাজার পাঁচশত)
টাকা মাত্র ।
৪। অদ্য ২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে
২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,৫০০/-(চল্লিশ হাজার
পাঁচশত) টাকা মাত্র ।
৫। অদ্য ২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর পাকা ব্রীজ রাস্তার উপর হতে ০১জন ধৃত
আসামীসহ {মোঃ আব্দুল জলিল (৫৫), পিতা-মৃত পিজির উদ্দিন মন্ডল, গ্রাম-রাংগেরপোতা
নতুনপাড়া, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-চুয়াডাংগা সদর, জেলা- চুয়াডাংগা} ৫৮ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,২০০/-(তেইশ হাজার দুইশত)
টাকা মাত্র । আটককৃত আসামীকে জীবননগর
থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত) ২০০৪ এর ১৯(১)
টেবিলের ৩(খ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৬ তারিখ ২৬ আগস্ট ২০১৫।
৬। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮২,৮০০/-(এক লক্ষ বিরাশি হাজার আটশত)টাকা
মাত্র।

